• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পঞ্চবটিতে যুবলীগ কর্মী রিয়াজ হত্যা: ফতুল্লার লালপুরের বিএনপি নেতা রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পরিবারকে গুম-ধর্ষণের হুমকি সখিপুরে নদীতে ডুবে যাওয়া ফারিয়ার দুই দিন পর লাশ উদ্ধার হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি । ফতুল্লায় তিন এসআইয়ের বিরুদ্ধে সত্তুর লাখ টাকা হাতিয়ে নেওয়া ও গুলি করার বিস্ফোরক অভিযোগ: পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন চিকিৎসার অর্থ জোগাতে অবৈধ গ্যাস সংযোগে মোখলেস। ছেলে ভুয়া জুলাই যোদ্ধা, এনসিপির নাম ব্যবহার করে বিতর্কে প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে চাষাড়ায় শাকিল-জাহিদের মাদকের মুক্তাঞ্চল: নেপথ্যে শতকোটি টাকার অবৈধ সাম্রাজ্য ও কিশোর গ্যাং সখিপুরে প্রবাসীর পকেটে মা”দ”ক দিয়ে মারধর ও লুটের চেষ্টার অভিযোগ শরীয়তপুরে সখিপুর থানায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে চরভয়রা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৭৪.৪৪ শতাংশ বিদ্যুৎহীন দুর্ভোগে ময়মনসিংহ ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

অনলাইন ডেস্ক / ১৭৭ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় সূত্র এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠনের এক মাস পর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে এই নতুন নিয়োগ দেওয়া হলো। উল্লেখ্য, ব্যারিস্টার কাজল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

প্রেক্ষাপট:

গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং বর্তমানে আইনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তাঁর পদত্যাগের পর থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এতদিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। খুব শীঘ্রই ব্যারিস্টার কাজল তাঁর স্থলাভিষিক্ত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd