সিদ্ধিগঞ্জের, ফতুল্লা, বন্দর এ-ই এলাকায় মোখলেস নামে এক ব্যক্তিকে ঘিরে ঠিকাদারি ও অবৈধ গ্যাস সংযোগসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। চিকিৎসার অর্থের জোগান দিতে তিনি বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদার মোখলেসের বিরুদ্ধে অবৈধভাবে গ্যাসলাইন সংযোগ দিয়ে লক্ষ্য লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, এলাকায় বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের আরও দাবি, মোখলেসের শালা দিদার ও ছেলে মেহেদীর ক্ষমতার প্রভাব দেখিয়ে নিজেকে গ্যাস কর্মী হিসেবে বিভিন্ন মহলে পরিচয় দিয়ে থাকেন এবং রাজনৈতিক পরিচয়কে প্রভাব হিসেবে ব্যবহার করার চেষ্টা করেন। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও প্রশ্ন উঠেছে-ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় কেন একটি রাজনৈতিক দলের ওপর পড়বে?
স্থানীয়দের ভাষ্য, কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করে কেউ যদি অবৈধ কর্মকাণ্ড চালিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগতভাবে ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সত্য হলে সংশ্লিষ্ট কর্তৃপক্