শরীয়তপুরের সখিপুর চরভাগা ইউনিয়নের পালকান্দি গ্রামে মোতা মোল্লা নামে প্রায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
তিনি আলী জব্বার মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
তবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।