শরীয়তপুর জেলা, সখিপুর থানা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন তাজবীর সরদার, বর্তমানে তাকে সখিপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় স্থানীয় পর্যায়ে এ দাবি আরও জোরালো হয়ে উঠেছে।
তৃণমূল কর্মীরা জানান, তাজবীর সরদার দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং গত ২৪-এর আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন বলে দাবি করেন তারা।
তারা আরও জানান, প্রায় ৫ বছর ধরে সখিপুর থানা ছাত্রদলের কোনো পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করে সংগঠনকে গতিশীল করার দাবি জানান তারা।
তৃণমূলের কর্মীরা বলেন, “তাজবীর সরদার সবসময় মাঠে থেকে দলের জন্য কাজ করেছেন। দুঃসময়ে তিনি আমাদের পাশে ছিলেন। এমনকি তিনি হামলা-মামলার শিকার হয়েছেন বহুবার। তার রাজনৈতিক মামলাও রয়েছে। তিনি সব সময় আমাদের খোঁজখবর নিয়েছেন ও সহযোগিতা করেছেন। তাই আমরা তাকে সখিপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই।”
তারা আরও বলেন, তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকে দায়িত্ব দিলে সংগঠন আরও শক্তিশালী হবে।
এ বিষয়ে তাজবীর সরদারের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন,
“দল যেভাবে দায়িত্ব দেবে, আমি সেভাবেই কাজ করতে প্রস্তুত আছি। আমি আমার দলকে ভালোবাসি। তৃণমূলের ভালোবাসা আমার জন্য অনুপ্রেরণা।”
তবে সখিপুর থানা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।