• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
​নিষেধাজ্ঞার মুখেও হিজলায় অবাধে মা ইলিশ শিকার: নেপথ্যে ওসি-কোস্টগার্ডের যৌথ ঘুষ বাণিজ্য ও বিএনপি নেতা জাকির মাঝি সরকারি বরাদ্দ নেই, প্রতিশ্রুতি রক্ষায় নিজের টাকায় চার মন্দির সংস্কার করলেন এমপি কিরন চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন অনুষ্ঠিত সখিপুরের ডিএমখালীতে রাসেদ ছৈয়ালের সমর্থকদের ঢল সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ও আধিপত্যের দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা, প্রধান আসামি আরিফসহ গ্রেপ্তার ৬ ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু মেট্রোপলিটিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা কট বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার নারায়নগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৫

সরকারি বরাদ্দ নেই, প্রতিশ্রুতি রক্ষায় নিজের টাকায় চার মন্দির সংস্কার করলেন এমপি কিরন

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বিএম সজিব স্টাফ রিপোর্টার

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় সরকারি বরাদ্দ না পেয়েও নিজের ব্যক্তিগত অর্থায়নে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চারটি মন্দির সংস্কার করেছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরন। মন্দিরগুলোর সংস্কারকাজ সম্পন্ন করতে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৮০ লাখ টাকা ব্যয় করেছেন বলে জানা গেছে।

সংস্কার করা মন্দিরগুলো হলো—বিঝারী শ্রী শ্রী সার্বজনীন রাধা কৃষ্ণ সেবা সংঘ মন্দির, উত্তর কেদারপুর রাম ঠাকুর সেবা মন্দির, শ্রী শ্রী কলার গাঁও সার্বজনীন দুর্গা মন্দির এবং কান্দাপাড়া পল্লীমঙ্গল সার্বজনীন সনাতন ধর্ম সংঘ মন্দির।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনের আগে বিভিন্ন মন্দির পরিদর্শনকালে এসব মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন সংসদ সদস্য শফিকুর রহমান কিরন। পরে সরকারি বরাদ্দ না পাওয়ায় নিজের ব্যক্তিগত অর্থায়নে চারটি মন্দিরের সংস্কারকাজ সম্পন্ন করেন তিনি।

মন্দিরগুলোর সংস্কারকাজ শেষ হওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। এর ফলে ধর্মীয় উপাসনা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে তাঁদের সুবিধা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরন বলেন, “নির্বাচনের আগে বিভিন্ন মন্দির পরিদর্শনে গিয়ে অনেকগুলো মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সরকারি বরাদ্দ না পাওয়ায় নিজের ব্যক্তিগত অর্থায়নে ৮০ লাখ টাকা দিয়ে বর্তমানে চারটি মন্দিরের সংস্কারকাজ সম্পন্ন করেছি।

বিশেষ করে আমার সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আমি ছায়ার মতো থাকতে চাই। সব ধর্মের মানুষ যেন সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করতে পারেন এবং নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারেন, সেটাই আমার প্রত্যাশা। মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা আমার দায়িত্ব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd