বিএম সজিব, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুরে এক মালয়েশিয়া প্রবাসীর পকেটে মা”দ”ক ঢুকিয়ে মারধর ও লুটের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে সখিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সখিপুর আশ্রাফ আলী বেপারী কান্দির বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী সেকান্তর সরদার ও তার বোনজামাই মোক্তার হোসেন সখিপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে জিহাদ ওরফে মইজ্জা (২১)সহ কয়েকজন তাদের পথরোধ করেন। এ সময় প জিহাদ সেকান্তর সরদারের পকেটে চার পিস ইয়াবা ঢুকিয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে ই”য়া”বা ব্যবসার মিথ্যা অভিযোগে সেকান্তর সরদার ও তার বোনজামাই মোক্তার হোসেনকে মারধর করা হয়। এ সময় তাদের কাছে থাকা প্রায় এক লাখ টাকা নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা টাকা নিতে পারেননি। স্থানীয়রা জিহাদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনার ভিডিও ধারণ করেন অভিযোগে থাকা ৫ নম্বর বিবাদী আতিক বেপারী।
এ ঘটনায় সখিপুর থানায় দায়ের করা অভিযোগে অভিযুক্তরা হলেন—বাবু সরকার (৩০), আল-আমিন ঢালী (৩০), শাহাব আলী সরকার (৬৫), জিহাদ ওরফে মইজ্জা এবং আতিক বেপারী।
অভিযোগে বলা হয়েছে, পূর্বশত্রুতার জেরে ১ নম্বর বিবাদী বাবু সরকারের নির্দেশে জিহাদ সেকান্তর সরদারের পকেটে চার পিস ই”য়া”বা ঢুকিয়ে দেন এবং পরে তাকে মা”দ”ক ব্যবসায়ী হিসেবে ফাঁসানোর চেষ্টা করা হয়।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”