• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
​নিষেধাজ্ঞার মুখেও হিজলায় অবাধে মা ইলিশ শিকার: নেপথ্যে ওসি-কোস্টগার্ডের যৌথ ঘুষ বাণিজ্য ও বিএনপি নেতা জাকির মাঝি সরকারি বরাদ্দ নেই, প্রতিশ্রুতি রক্ষায় নিজের টাকায় চার মন্দির সংস্কার করলেন এমপি কিরন চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন অনুষ্ঠিত সখিপুরের ডিএমখালীতে রাসেদ ছৈয়ালের সমর্থকদের ঢল সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ও আধিপত্যের দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা, প্রধান আসামি আরিফসহ গ্রেপ্তার ৬ ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু মেট্রোপলিটিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা কট বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার নারায়নগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৫

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: যাত্রাবাড়ী ও তেজগাঁও থেকে গ্রেপ্তার ৬৭

অনলাইন ডেস্ক / ৩৭৩ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী ও তেজগাঁও এলাকা থেকে মোট ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর মধ্যে যাত্রাবাড়ীতে ১৫ জন এবং তেজগাঁওয়ে ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যাত্রাবাড়ী এলাকায় অভিযান ও জব্দকৃত মালামাল গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছে।

  • জব্দকৃত মালামাল: ৪,০০০ পিস ইয়াবা, ১.৫ কেজি গাঁজা, ১,৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন এবং পলিথিন পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান।

  • গ্রেপ্তারকৃত ১৫ জন হলেন: মো. নূর আমিন হাওলাদার (২৮), মাহমুদ মিয়া (২২), মোহাম্মদ বেলাল (৩২), ফারুক মিয়া (৩০), লুৎফা বেগম (৪২), জুবায়ের হোসেন শিহাব (২১), মো. রাজিব (২৯), ফুয়াদ হোসেন ববি (৩৮), মো. আলাউদ্দীন (৪০), নাকীব ইসলাম দিদার (২৬), মো. আরাফাত (১৯), মো. রবিন (২৫), আবদুর রহমান (২৩), বাপ্পি হোসেন (২৮) এবং মো. সুজন শেখ (১৯)।

তেজগাঁও এলাকায় অভিযান একই দিনে তেজগাঁও থানা এলাকায় পুলিশের অপর এক বিশেষ অভিযানে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়।

  • গ্রেপ্তারকৃত ৫২ জন হলেন: মো. আশিক মোহাম্মদ (২০), মো. শাকিল (২১), জাহাঙ্গীর হোসেন হৃদয় (২৯), মোহাম্মদ আলী (৩০), সুমন (৩৪), শাহিনুর বেগম (৩৪), রুনা বেগম (৩৪), মো. রাসেল মিয়া (৩৭), মো. শান্ত (২৪), রিপন আল হাসান (২১), সাদমান সাকিব খান (২৭), মেহেদী হাসান (২০), মো. আকাশ (২৪), জাবেদ ওরফে মন্টু (৪০), মো. টুটুল (২৬), মো. তালেব (১৭), মো. রাসেল (২১), আল-আমিন (২৫), মো. সোহেল (৩৮), মো. জনি (৩৮), সোহেল মিয়া (২৪), শাকিল মিয়া ওরফে গিট্টু শাকিল (২০), মো. অমিত (২১), মো. শাকিল (২৩), রাব্বি মোল্লা (৩১), মো. মোহিন (১৯), খলিলুর রহমান (৫২), মো. মিঠুন ওরফে ডোরেমন (২৯), মো. আবিদ (৩০), মো. সুমন (৩১), মো. বাদশা (২৫), মো. বাল্লিক, মো. জীবন, সুজন মিয়া (২২), মো. নূর আলম (২৬), মো. জাহাঙ্গীর (২৮), মো. মহসীন (২৫), হামীম ফকির (২০), মো. সাগর (২৮), মো. ইমন (২৮), মো. আকাশ (২৬), আল আমিন রাসেল (২১), মো. মোস্তফা পাটোয়ার (৫৫), মিজানুর রহমান (২২), মো. আলম (২৮), তকি ওসমান (২১), মো. সোহেল (২৯), শাহনাজ পারভীন রিপা (২৮), ওমর ফারুক (২৫), সায়দার আলী (৩০), মো. আতাউর রহমান (৩০) এবং মো. সুজন মিয়া (২২)।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd