গোবিন্দগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে এসকেএস ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান
মো এনামুল হক
/ ৩৪৯
Time View
Update :
শনিবার, ২৮ মার্চ, ২০২৬
Share
ছবি: সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন। আজ উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে জরুরি আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন,
“প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি এনজিওগুলোর এই উদ্যোগ প্রশংসনীয়।”
তিনি ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
রফিকুল ইসলাম মন্ডল, চেয়ারম্যান, রাজাহার ইউনিয়ন পরিষদ।
এছাড়াও অনুষ্ঠানে এসকেএস ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঝড়ে বসতবাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতি হওয়া পরিবারগুলো এই জরুরি আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আয়োজকরা জানান, দুর্যোগ পরবর্তী পুনর্বাসনে এই অর্থ ক্ষতিগ্রস্তদের কিছুটা হলেও স্বস্তি দেবে।