• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
​নিষেধাজ্ঞার মুখেও হিজলায় অবাধে মা ইলিশ শিকার: নেপথ্যে ওসি-কোস্টগার্ডের যৌথ ঘুষ বাণিজ্য ও বিএনপি নেতা জাকির মাঝি সরকারি বরাদ্দ নেই, প্রতিশ্রুতি রক্ষায় নিজের টাকায় চার মন্দির সংস্কার করলেন এমপি কিরন চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন অনুষ্ঠিত সখিপুরের ডিএমখালীতে রাসেদ ছৈয়ালের সমর্থকদের ঢল সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ও আধিপত্যের দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা, প্রধান আসামি আরিফসহ গ্রেপ্তার ৬ ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু মেট্রোপলিটিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা কট বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার নারায়নগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৫

গোবিন্দগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে এসকেএস ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান

মো এনামুল হক / ৪৫৩ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহীত

​গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন। আজ উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে জরুরি আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন,
“প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি এনজিওগুলোর এই উদ্যোগ প্রশংসনীয়।”
তিনি ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
​গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​রফিকুল ইসলাম মন্ডল, চেয়ারম্যান, রাজাহার ইউনিয়ন পরিষদ।
​সাজাদুর রহমান সাজু, সহকারী মহাসচিব, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জাতীয় সাংবাদিক সংস্থা।
​এছাড়াও অনুষ্ঠানে এসকেএস ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​ঝড়ে বসতবাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতি হওয়া পরিবারগুলো এই জরুরি আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আয়োজকরা জানান, দুর্যোগ পরবর্তী পুনর্বাসনে এই অর্থ ক্ষতিগ্রস্তদের কিছুটা হলেও স্বস্তি দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd