• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শীতলক্ষ্যায় গোসল করতে নেমে বাল্কহেডের ধাক্কায় কিশোরের মর্মান্তিক মৃত্যু: নবীগঞ্জে শোকের ছায়া শরীয়তপুরের ভেদরগঞ্জে এসএসসি ফল প্রকাশের আগেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল পরীক্ষার্থীর প্রাণ বন্দর আমিরাবাদে মাদকের রমরমা ব্যবসা শনির আখড়ায় কলেজছাত্র মিনহাজ হত্যা: বিচারের বাণী কি নিভৃতে কাঁদবে? নেপথ্যে কোটি টাকার মিশন ও প্রভাবশালী মহলের ‘ছাতা’! ক্লাস চলাকালীন এমপি আজহারুল ইসলাম মান্নানের অপেক্ষায় কাদাপানিতে বসে শিক্ষার্থীরা, ক্ষোভ অভিভাবকদের জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণে লালমাইয়ে আলোচনা সভা শাহজালাল (রহ.) মাজারে অনৈসলামিক কর্মকাণ্ডের অভিযোগ: ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসল্লিরা নারায়ণগঞ্জে থানা চত্বরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা আসামির যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

কৃত্রিম সংকট তৈরির চেষ্টা: শরীয়তপুরে ফিলিং স্টেশনকে জরিমানা

অনলাইন ডেস্ক / ২৮৬ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জে জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে বিক্রি না করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা অমান্য করে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মেসার্স পাইলট ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।

ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম রাফসান রাব্বির নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহায়তা করেন।

মেসার্স পাইলট ফিলিং স্টেশন, রিজার্ভে তেল থাকার পরও বিক্রি না করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন।দুটি পৃথক অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে মোট ৫০ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফসান রাব্বি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারি নিয়ম মেনে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন বিক্রি নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। কেউ যদি অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সরবরাহ সীমিত করা, অতিরিক্ত দাম নেওয়া এবং মজুতদারির মতো অভিযোগ উঠেছে। তবে সরকারের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। অসাধু ব্যবসায়ীদের এমন অপতৎপরতা রুখতে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের নজরদারি ও অভিযান শরীয়তপুরসহ সারা দেশেই অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd