• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
​নিষেধাজ্ঞার মুখেও হিজলায় অবাধে মা ইলিশ শিকার: নেপথ্যে ওসি-কোস্টগার্ডের যৌথ ঘুষ বাণিজ্য ও বিএনপি নেতা জাকির মাঝি সরকারি বরাদ্দ নেই, প্রতিশ্রুতি রক্ষায় নিজের টাকায় চার মন্দির সংস্কার করলেন এমপি কিরন চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন অনুষ্ঠিত সখিপুরের ডিএমখালীতে রাসেদ ছৈয়ালের সমর্থকদের ঢল সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ও আধিপত্যের দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা, প্রধান আসামি আরিফসহ গ্রেপ্তার ৬ ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু মেট্রোপলিটিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা কট বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার নারায়নগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৫

ভেদরগঞ্জের সখিপুরে চার প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৯৪ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

 

বিএম সজিব শরিয়তপুর প্রতিনিধি 

 

 

  • ‎শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

‎

 

‎সোমবার (১০ আগস্ট) সখিপুর বাজারে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

 

‎

 

‎অভিযানে নিউ ঢাকা বেকারিকে পন্যের মোড়ক, ইত্যাদির ব্যবহার না করায় ১০ হাজার টাকা, দেওয়ার ফার্মেসিকে এসি সরবরাহ না করায় ৭ হাজার টাকা, আবদুল্লাহ সুইটমিটকে প্রতিশ্রুতি পন্য বা সেনা যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ১০ হাজার টাকা এবং সুমন সুইটমিটকে জন্মদিনের কেক এ ক্ষতিকারক উপাদান ব্যবহার করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারের কয়েকটি দোকানকে সতর্কতা বার্তা প্রদান করা হয়।

 

‎

 

‎অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। অভিযানে সহযোগিতা করেন মাদারীপুর র‍্যাব-৮-এর কামরুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বশির আহমেদ।

 

‎

 

‎অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, “ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

 

‎

 

‎তিনি আরও বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদেরও পণ্যের মান, মূল্য, মেয়াদ ও অন্যান্য বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।”

 

‎

 

‎জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাজারে ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের অনিয়ম প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd