বিএম সজিব শরিয়তপুর প্রতিনিধি
সোমবার (১০ আগস্ট) সখিপুর বাজারে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে নিউ ঢাকা বেকারিকে পন্যের মোড়ক, ইত্যাদির ব্যবহার না করায় ১০ হাজার টাকা, দেওয়ার ফার্মেসিকে এসি সরবরাহ না করায় ৭ হাজার টাকা, আবদুল্লাহ সুইটমিটকে প্রতিশ্রুতি পন্য বা সেনা যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ১০ হাজার টাকা এবং সুমন সুইটমিটকে জন্মদিনের কেক এ ক্ষতিকারক উপাদান ব্যবহার করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারের কয়েকটি দোকানকে সতর্কতা বার্তা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। অভিযানে সহযোগিতা করেন মাদারীপুর র্যাব-৮-এর কামরুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বশির আহমেদ।
অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, “ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদেরও পণ্যের মান, মূল্য, মেয়াদ ও অন্যান্য বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।”
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাজারে ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের অনিয়ম প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।