• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সখিপুরে নদীতে ডুবে যাওয়া ফারিয়ার দুই দিন পর লাশ উদ্ধার হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি । ফতুল্লায় তিন এসআইয়ের বিরুদ্ধে সত্তুর লাখ টাকা হাতিয়ে নেওয়া ও গুলি করার বিস্ফোরক অভিযোগ: পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন চিকিৎসার অর্থ জোগাতে অবৈধ গ্যাস সংযোগে মোখলেস। ছেলে ভুয়া জুলাই যোদ্ধা, এনসিপির নাম ব্যবহার করে বিতর্কে প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে চাষাড়ায় শাকিল-জাহিদের মাদকের মুক্তাঞ্চল: নেপথ্যে শতকোটি টাকার অবৈধ সাম্রাজ্য ও কিশোর গ্যাং সখিপুরে প্রবাসীর পকেটে মা”দ”ক দিয়ে মারধর ও লুটের চেষ্টার অভিযোগ শরীয়তপুরে সখিপুর থানায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে চরভয়রা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৭৪.৪৪ শতাংশ বিদ্যুৎহীন দুর্ভোগে ময়মনসিংহ ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে? পুলিশকে থাপ্পড় দিয়ে গ্রেপ্তার কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে বাল্কহেডের ধাক্কায় কিশোরের মর্মান্তিক মৃত্যু: নবীগঞ্জে শোকের ছায়া

Reporter Name / ১৩১ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

​রিপোর্ট :ফাহাদ হাসান জিসান
নারায়ণগঞ্জের নবীগঞ্জ অলিম্পিয়া হাউসিং সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে স্বাধীন নামে এক কিশোরের মর্মান্তিক সলিল সমাধি ঘটেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে স্বাধীন নবীগঞ্জ অলিম্পিয়া হাউসিং এলাকা সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। সাঁতার কেটে নদীতে চলমান একটি বাল্কহেডে ওঠে সে। পরবর্তীতে বাল্কহেড থেকে পুনরায় সাঁতার কেটে ঘাটে ফিরে আসার চেষ্টা করলে নদীর তীব্র স্রোতে বা পানিতে তলিয়ে গিয়ে সে আর উপরে উঠতে পারেনি।
​ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালান। তবে পানির গভীরতা ও স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং শেষ পর্যন্ত স্বাধীনের নিথর দেহ উদ্ধার করে।
​নিহত স্বাধীন নবীগঞ্জ অলিম্পিয়া হাউসিং এলাকার বাসিন্দা ছিল। তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd