• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সখিপুরে নদীতে ডুবে যাওয়া ফারিয়ার দুই দিন পর লাশ উদ্ধার হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি । ফতুল্লায় তিন এসআইয়ের বিরুদ্ধে সত্তুর লাখ টাকা হাতিয়ে নেওয়া ও গুলি করার বিস্ফোরক অভিযোগ: পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন চিকিৎসার অর্থ জোগাতে অবৈধ গ্যাস সংযোগে মোখলেস। ছেলে ভুয়া জুলাই যোদ্ধা, এনসিপির নাম ব্যবহার করে বিতর্কে প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে চাষাড়ায় শাকিল-জাহিদের মাদকের মুক্তাঞ্চল: নেপথ্যে শতকোটি টাকার অবৈধ সাম্রাজ্য ও কিশোর গ্যাং সখিপুরে প্রবাসীর পকেটে মা”দ”ক দিয়ে মারধর ও লুটের চেষ্টার অভিযোগ শরীয়তপুরে সখিপুর থানায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে চরভয়রা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৭৪.৪৪ শতাংশ বিদ্যুৎহীন দুর্ভোগে ময়মনসিংহ ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে? পুলিশকে থাপ্পড় দিয়ে গ্রেপ্তার কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট

ক্লাস চলাকালীন এমপি আজহারুল ইসলাম মান্নানের অপেক্ষায় কাদাপানিতে বসে শিক্ষার্থীরা, ক্ষোভ অভিভাবকদের

Reporter Name / ১১৬ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

  • নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিকে ঘিরে শিক্ষার্থীদের কাদাপানিতে বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ক্লাস চলাকালীন সময়েই শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের আগমনের অপেক্ষায় বিদ্যালয় মাঠে দীর্ঘ সময় বসিয়ে রাখা হয়। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠে কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক বৃষ্টিতে মাঠ কাদাপানিতে ভরে থাকলেও শিক্ষার্থীদের জন্য কোনো বিকল্প বসার ব্যবস্থা করা হয়নি। ফলে কোমলমতি শিক্ষার্থীদের কাদামাখা মাঠেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অন্যদিকে অতিথি ও রাজনৈতিক নেতারা মঞ্চে আসন গ্রহণ করেন।

অভিভাবকদের অভিযোগ, পরিবেশ রক্ষার মতো একটি ইতিবাচক কর্মসূচিতে শিশুদের কষ্ট দিয়ে বসিয়ে রাখা মোটেও গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের জন্য ত্রিপল, চেয়ার কিংবা অন্য কোনো শুকনো জায়গার ব্যবস্থা করা হলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি পাঠদানও ব্যাহত হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তারা ভবিষ্যতে এ ধরনের আয়োজনের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান কিংবা অনুষ্ঠানের আয়োজকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd