• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শীতলক্ষ্যায় গোসল করতে নেমে বাল্কহেডের ধাক্কায় কিশোরের মর্মান্তিক মৃত্যু: নবীগঞ্জে শোকের ছায়া শরীয়তপুরের ভেদরগঞ্জে এসএসসি ফল প্রকাশের আগেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল পরীক্ষার্থীর প্রাণ বন্দর আমিরাবাদে মাদকের রমরমা ব্যবসা শনির আখড়ায় কলেজছাত্র মিনহাজ হত্যা: বিচারের বাণী কি নিভৃতে কাঁদবে? নেপথ্যে কোটি টাকার মিশন ও প্রভাবশালী মহলের ‘ছাতা’! ক্লাস চলাকালীন এমপি আজহারুল ইসলাম মান্নানের অপেক্ষায় কাদাপানিতে বসে শিক্ষার্থীরা, ক্ষোভ অভিভাবকদের জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণে লালমাইয়ে আলোচনা সভা শাহজালাল (রহ.) মাজারে অনৈসলামিক কর্মকাণ্ডের অভিযোগ: ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসল্লিরা নারায়ণগঞ্জে থানা চত্বরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা আসামির যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

কোমরসমান পানি, নিউমার্কেটে ১০ টাকার ভ্যান সার্ভিস

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

রাজধানীতে সকাল থেকে টানা বর্ষণে নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনের সড়ক পুরোপুরি তলিয়ে গেছে। সড়কে কোমরসমান পানি জমে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ হলসংলগ্ন এলাকা থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। বাধ্য হয়ে পানিবন্দি সড়ক পার হতে সাময়িক ভ্যান সার্ভিসের আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ।

রোববার (১২ জুলাই) দুপুরে নিউমার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। bdnews24.com | চট্টগ্রাম নগরীতে ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টি ঝরার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। এই অতি ভারি ...

সরেজমিনে দেখা যায়, সড়কে জমে থাকা পানির কারণে হেঁটে পার হওয়া অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। এ সুযোগে কয়েকজন ভ্যানচালক তাদের ভ্যানে যাত্রী পারাপারের ব্যবস্থা করেছেন। জনপ্রতি ১০ টাকা ভাড়া নিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাত্রী পৌঁছে দিচ্ছেন তারা। প্রতিটি ট্রিপে চার থেকে পাঁচজন যাত্রী বহন করতে দেখা গেছে।

 

বৃষ্টির মধ্যে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ভ্যানের ওপর বসে কিংবা দাঁড়িয়ে সড়ক পার হতে দেখা যায়। অনেকে জুতা-স্যান্ডেল হাতে নিয়ে পানির মধ্যে হেঁটে যাওয়ার চেষ্টা করলেও গভীর পানির কারণে শেষ পর্যন্ত ভ্যানে উঠছেন।


আপনার মতামত লিখুন :

One response to “কোমরসমান পানি, নিউমার্কেটে ১০ টাকার ভ্যান সার্ভিস”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd