• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সখিপুরে নদীতে ডুবে যাওয়া ফারিয়ার দুই দিন পর লাশ উদ্ধার হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি । ফতুল্লায় তিন এসআইয়ের বিরুদ্ধে সত্তুর লাখ টাকা হাতিয়ে নেওয়া ও গুলি করার বিস্ফোরক অভিযোগ: পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন চিকিৎসার অর্থ জোগাতে অবৈধ গ্যাস সংযোগে মোখলেস। ছেলে ভুয়া জুলাই যোদ্ধা, এনসিপির নাম ব্যবহার করে বিতর্কে প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে চাষাড়ায় শাকিল-জাহিদের মাদকের মুক্তাঞ্চল: নেপথ্যে শতকোটি টাকার অবৈধ সাম্রাজ্য ও কিশোর গ্যাং সখিপুরে প্রবাসীর পকেটে মা”দ”ক দিয়ে মারধর ও লুটের চেষ্টার অভিযোগ শরীয়তপুরে সখিপুর থানায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে চরভয়রা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৭৪.৪৪ শতাংশ বিদ্যুৎহীন দুর্ভোগে ময়মনসিংহ ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে? পুলিশকে থাপ্পড় দিয়ে গ্রেপ্তার কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট

আ.লীগ পুনঃপ্রতিষ্ঠায় মোস্তফা কামালের গোপন মিশন

Reporter Name / ১২০ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা কাঁধে নিয়েও নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে ঘুড়ে বেড়াচ্ছে আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল| এমনকি ফতুল্লা অঞ্চলে আওয়ামী লীগকে পূর্নঃগঠন করতে গোপন মিশন চালিয়ে যাচ্ছেন তিনি| ফতুল্লার রামারবাগ এলাকায় অবস্থিত তার মালিকানা মোস্তফা প্লাজা ভবনে নিয়মিতই বসছে আওয়ামী লীগের গোপন মিটিং| ফলে তার বসতবাড়ী ও ভবনে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের প্রায় সময়ই যাতায়াত করতে দেখা যায় বলে অভিযোগ স্থানীয় সূত্রগুলোর|

এদিকে, ছাত্র-জনতাকে গুলি করে হত্যার একাধিক মামলায় মোস্তফা কামাল অন্যতম আসামী হলেও কেন তাকে আইনের আওতায় আনা হচ্ছে না- সেই প্রশ্ন উঠেছে স্থানীয়দের মাঝে| যদিও অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা তৈয়বুর রহমানের বেয়াই হওয়ায় তার ছায়ায় নিরাপদে আছেন মোস্তফা কামাল| বেয়াই বিএনপি নেতা হওয়ায় পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়ালেও আছেন ড্যামকেয়ার মুডে| উল্টো আওয়ামী লীগ প্রতিষ্ঠার মিশনে চালিয়ে যাচ্ছেন গোপন তৎপরতা| ফলে ফতুল্লা অঞ্চলে নাশকতা ঘটার ঝুঁকি রয়েছে বলে জানান স্থানীয়রা|

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের সময়কালে প্রকাশ্যে অস্ত্রধারী দেহরক্ষী নিয়ে চলতেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল| তিনি নিজেও বহন করতেন আগ্নেয়াস্ত্র| এসকল অস্ত্র ˆবধ কিংবা লাইসেন্সকৃত বলা হলেও মোস্তফা কামালের কিছু অনুসারীদের হাতে ছিলো অবৈধ অস্ত্রের ঝনঝনানি- এমন অভিযোগ স্থানীয়দের| যার প্রমাণ মিলেছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে| সেই সময়ে ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে প্রকাশ্যে অবৈধ অস্ত্রের মহড়া ও গোলাগোলিতে জড়ায় মোস্তফা কামাল ও তার অনুসারীরা| এসকল ঘটনায় তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক অস্ত্র ও হত্যা মামলাও|

কয়েকটি সূত্র বলছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কাল ছাড়াও অতীতে বিভিন্ন সময়ে বৈধ-অবৈধ অস্ত্রের দাপট দেখিয়েছিল মোস্তফা কামাল ও তার অনুসারীরা| বিভিন্ন সময়ে আধিপত্য বিস্তার ও সেক্টর দখলকে কেন্দ্র করে মোস্তফা কামাল বাহিনী অবৈধ অস্ত্রের প্রয়োগ করেছিলেন ফতুল্লার রামারবাগ, কাঠেরপুল ও লালখা এলাকায়| এছাড়াও বিভিন্ন সময়ে ˆবধ অস্ত্রের অবৈধ প্রদর্শনীর মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়াতে দেখা গিয়েছিল মোস্তফা কামালকে|

গত জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তৎকালিন সমালোচিত এমপি শামীম ওসমানের নেতৃত্বে অনুষ্ঠিত একটি মিছিলে মোস্তফা কামাল স্লোগাণ দেয়ার সময় তার একটি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন| মিছিলের মধ্যে আগ্নেয়াস্ত্র দেখে সাধারণ মানুষের মাঝে ভীতি ছড়িয়ে পড়ে| যদিও ওই পিস্তলটিকে বৈধ বলে দাবি করেছিলেন মোস্তফা কামাল|
এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমাতে গত ১৯ জুলাই শহরে শামীম ওসমান তার বলয়ের নেতাকর্মীদের নিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন| অনেকে নির্বিঘ্নে ছাত্র-জনতার উপর গুলি ছোড়ে| এসময় মোস্তফা কামালও শামীম ওসমানের সাথে অস্ত্রসহ নগরীতে অবস্থান করেছেন- এমন তথ্য সামনে আসতে শুরু করেছে|

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছিল ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল| বেশ কিছুদিন সে পালিয়ে বেড়ালেও পরবর্তীতে তিনি তার বেয়াই বিএনপি নেতা ˆতয়বুর রহমানের সহায়তায় এলাকায় থিতু হতে শুরু করেন| বর্তমানে তিনি আওয়ামী লীগকে পূনরায় প্রতিষ্ঠিত করার গোপন মিশন চালিয়ে যাচ্ছেন|
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন মোস্তফা কামাল দলের নাম ব্যবহার করে ফতুল্লার রামারবাগ সহ বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার করে গেছে| তার শেল্টারে এলাকার বিভিন্ন অবৈধ সেক্টর নিয়ন্ত্রনে বাহিনীর মধ্যে ছিলেন ডাকাত মিঠু, সাখাওয়াত ও মহিউদ্দিনসহ অন্যান্যরা| তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও বিভিন্ন ফ্ল্যাটে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে স্থানীয়দের মাঝে|

জানা গেছে, মোস্তফা কামালের গ্রামের বাড়ি বরিশাল হলেও ব্যবসায়ীক সুবাধে তিনি নারায়ণগঞ্জে এসে এবং ফতুল্লার রামারবাগ এলাকায় নিবাস গড়েন| অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে তাকে দেখা না গেলেও প্রভাবশালী এক আত্মীয়র পরিচয়ে তিনি ধীরে ধীরে নিজেকে জাহির করতে শুরু করেন| একপর্যায়ে নানা তদবীরের মাধ্যমে ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতির পদও বাগিয়ে নেন| থানা আওয়ামী লীগের পাশাপাশি তিনি বাগিয়ে নিয়েছিলেন ফতুল্লা থানা কমিউনিটিং পুলিশের সভাপতির পদও| বিভিন্ন পদপদবী বাগিয়ে নেয়ার পর এলাকায় আধিপত্য বিস্তার শুরু করে মোস্তফা কামাল| তার নিয়ন্ত্রণে ছিলো এক অস্ত্রধারী বাহিনী| ওই বাহিনীর প্রধান ছিল চিহ্নিত সন্ত্রাসী ডাকাত মিঠু| অনেকেই তাকে মোস্তফা কামালের ডান হাত বলেও আখ্যায়িত করতেন| বিগত সময়ে মোস্তফা কামালের বিভিন্ন রাজনৈতিক এবং ব্যক্তিগত কর্মসূচি বা অনুষ্ঠানে মিঠুর সরব উপস্থিতি দেখা যেত| ইতিপূর্বে মিঠু গ্রেফতার হলেও তাকে ছাড়িয়ে নিতে থানায় তদবীর চালাতেও দেখা গিয়েছিল মোস্তফা কামালকে| এবার তাকে দ্রুত আইনের আওতায় আনার জোড়ালো দাবি তুলেছেন স্থানীয় সচেতন মহল|


আপনার মতামত লিখুন :

One response to “আ.লীগ পুনঃপ্রতিষ্ঠায় মোস্তফা কামালের গোপন মিশন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd