• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সখিপুরে নদীতে ডুবে যাওয়া ফারিয়ার দুই দিন পর লাশ উদ্ধার হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি । ফতুল্লায় তিন এসআইয়ের বিরুদ্ধে সত্তুর লাখ টাকা হাতিয়ে নেওয়া ও গুলি করার বিস্ফোরক অভিযোগ: পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন চিকিৎসার অর্থ জোগাতে অবৈধ গ্যাস সংযোগে মোখলেস। ছেলে ভুয়া জুলাই যোদ্ধা, এনসিপির নাম ব্যবহার করে বিতর্কে প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে চাষাড়ায় শাকিল-জাহিদের মাদকের মুক্তাঞ্চল: নেপথ্যে শতকোটি টাকার অবৈধ সাম্রাজ্য ও কিশোর গ্যাং সখিপুরে প্রবাসীর পকেটে মা”দ”ক দিয়ে মারধর ও লুটের চেষ্টার অভিযোগ শরীয়তপুরে সখিপুর থানায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে চরভয়রা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৭৪.৪৪ শতাংশ বিদ্যুৎহীন দুর্ভোগে ময়মনসিংহ ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে? পুলিশকে থাপ্পড় দিয়ে গ্রেপ্তার কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট

৩০ দিনের মধ্যে আপত্তি আহ্বান/ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন

Mistie Hawlader / ১৪২ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সাথে ফতুল্লা, কুতুবপুর, কাশীপুর, এনায়েতনগর এলালাকা যুক্ত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা রায়হান কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিত জারি করা হয়েছে।গণবিজ্ঞপ্তিত এ অঞ্চলের বাসিন্দাদের আগামী ৩০ দিনের মধ্যে মতামত ও আপত্তি আহ্বান করা হয়েছে।

 

মঙ্গলবার (৭ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা রায়হান কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩-এর ধারা ৫ অনুযায়ী প্রাথমিকভাবে সীমানা সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের কোনো পরামর্শ বা আপত্তি থাকলে তা আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে। পরবর্তীতে প্রাপ্ত আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

প্রস্তাবিত সীমানা অনুযায়ী কুতুবপুর ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ ভূইগড়, দেলপাড়া, পাগলা, ধোপাতিতা, পিলকুনী,আলীগঞ্জ, শিহাচর, কুতুবপুর, এলাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরপশন আয়তায় আনা এলাকার আওতায় আনা হবে।

এদিকে ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ কায়েমপুর, হাজীগঞ্জ, তল্লা, খাপুর সবুজবাগ, ৫ নং আংশিক ওয়ার্ড পূর্ব সস্তাপুর, ৬ নং আংশিক ওয়ার্ড পূর্ব ইসদাইর, চানমারি ও সংলগ্ন এলাকাও সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হবে।

 

এছাড়া কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ বড় দেওভোগ এলাকা,

এবং এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাসদাইর এলাকা এর আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমানা সম্প্রসারণ বাস্তবায়িত হলে নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, পানি সরবরাহ ও অন্যান্য নগর সুবিধা সম্প্রসারণের আওতায় আনা হবে।

তবে এর সঙ্গে নগর কর ও প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তনও কার্যকর হবে।

জেলা প্রশাসক রায়হান কবির জানান, প্রাপ্ত মতামত ও আপত্তি পর্যালোচনা করে শুনানি শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অঞ্চলের বাসিন্দাদের আগামী ৩০ দিনের মধ্যে মতামত ও আপত্তি আহ্বান করা হলো। পরবর্তীতে প্রাপ্ত আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd