• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সখিপুরে নদীতে ডুবে যাওয়া ফারিয়ার দুই দিন পর লাশ উদ্ধার হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি । ফতুল্লায় তিন এসআইয়ের বিরুদ্ধে সত্তুর লাখ টাকা হাতিয়ে নেওয়া ও গুলি করার বিস্ফোরক অভিযোগ: পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন চিকিৎসার অর্থ জোগাতে অবৈধ গ্যাস সংযোগে মোখলেস। ছেলে ভুয়া জুলাই যোদ্ধা, এনসিপির নাম ব্যবহার করে বিতর্কে প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে চাষাড়ায় শাকিল-জাহিদের মাদকের মুক্তাঞ্চল: নেপথ্যে শতকোটি টাকার অবৈধ সাম্রাজ্য ও কিশোর গ্যাং সখিপুরে প্রবাসীর পকেটে মা”দ”ক দিয়ে মারধর ও লুটের চেষ্টার অভিযোগ শরীয়তপুরে সখিপুর থানায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে চরভয়রা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৭৪.৪৪ শতাংশ বিদ্যুৎহীন দুর্ভোগে ময়মনসিংহ ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে? পুলিশকে থাপ্পড় দিয়ে গ্রেপ্তার কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট

ঈদের মুখে হাসলেন বৃদ্ধ মানিক কর্মকার: পাশে দাঁড়াল স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ময়মনসিংহ

অনিক কুমার পাল মৃন্ময়, ময়মনসিংহ জেলা প্রতিনিধ / ২৫৯ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

ময়মনসিংহ: পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে ময়মনসিংহের অসহায় ও সুবিধাবঞ্চিত বৃদ্ধ মানিক কুমার কর্মকারের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ময়মনসিংহ’। গত মঙ্গলবার (১৯ মে) ময়মনসিংহ সদরের স্টেশন মোড়ে দুই কন্যা সন্তানের জনক এই বৃদ্ধের হাতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের বাজার, নতুন পোশাক এবং নগদ অর্থ সহায়তা তুলে দেন সংগঠনের সদস্যবৃন্দ। আকস্মিক এই উপহার ও নগদ সহায়তা পেয়ে আবেগাপ্লুত মানিক কুমার কর্মকার ফাউন্ডেশনের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেন।
​উপহার সামগ্রী বিতরণকালে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ময়মনসিংহের একঝাঁক তরুণ ও উদ্যমী প্রতিনিধি উপস্থিত ছিলেন। সংগঠনটির পক্ষে এ সময় উপস্থিত ছিলেন সভাপতি শেখ মুহাম্মদ আল রব্বানী, নির্বাহী পরামর্শক সুমাইয়া আহমেদ, বিশেষ সদস্য নাফিস ফুয়াদ ও তানজীলা আরফিন হিয়া, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল আরাফাত, ছাত্রী বিষয়ক সম্পাদক মেহজাবিন মৌসী, সহ-সাংগঠনিক সম্পাদক মোছাঃ লামিয়া আক্তার এবং সদস্য ইবনে আসওয়াদ নাবিল ও সাদ্দাম সারোয়ার তাশফাক।​তরুণদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ। বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা ইশতিয়াক আহমেদ বাবু এক বাণীতে বলেন, স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ময়মনসিংহের সকল সদস্যদের জন্য শুভকামনা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তারা মহত্বের পরিচয় দিচ্ছে। অপর উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন বলেন, তাদের এই মানবিক কাজ সমাজে ইতিবাচক আলোড়ন সৃষ্টি করেছে। প্রকৃত শান্তি মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেই আসে এবং তারা সবসময় এই তরুণদের পাশে আছেন। এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আতিকুর রহমান রণক, আনোয়ারুল হক, মোঃ আলতাব হোসেন আকন্দ, এ.বি.এম. বদরুজ্জামান এবং মোঃ মাহমুদুল হাসান সংগঠনটির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান।
​সংগঠনের মূল ভাবনার কথা জানাতে গিয়ে সভাপতি শেখ মুহাম্মদ আল রব্বানী বলেন, তাদের এই ফাউন্ডেশনের মূল লক্ষ্যই হলো মানুষের পাশে দাঁড়ানো এবং মানিক কুমার কর্মকারের মতো একজন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। নির্বাহী পরামর্শক সুমাইয়া আহমেদ এবং বিশেষ সদস্য নাফিস ফুয়াদ জানান, মানুষের সেবা করাকে তারা নৈতিক দায়িত্ব মনে করেন। ভবিষ্যতেও সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।প্রতিষ্ঠার পর থেকেই ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ময়মনসিংহ’ আর্তমানবতার সেবায় নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের নিয়মিত কার্যক্রমের মধ্যে শীতে শীতার্তদের মাঝে উষ্ণতার উপহার (বস্ত্র ও কম্বল) বিতরণ, পবিত্র রমজান মাসে চারদিনব্যাপী ইফতার বিতরণ, ঈদুল ফিতরে অসহায় পরিবারের মাঝে ঈদের বাজার বিতরণ, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ঈদ উপহার প্রদান, বৃদ্ধাশ্রমে নিয়মিত খাদ্য বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অন্যতম। তরুণদের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি এভাবেই একের পর এক মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন এনে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd