• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সখিপুরে নদীতে ডুবে যাওয়া ফারিয়ার দুই দিন পর লাশ উদ্ধার হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি । ফতুল্লায় তিন এসআইয়ের বিরুদ্ধে সত্তুর লাখ টাকা হাতিয়ে নেওয়া ও গুলি করার বিস্ফোরক অভিযোগ: পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন চিকিৎসার অর্থ জোগাতে অবৈধ গ্যাস সংযোগে মোখলেস। ছেলে ভুয়া জুলাই যোদ্ধা, এনসিপির নাম ব্যবহার করে বিতর্কে প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে চাষাড়ায় শাকিল-জাহিদের মাদকের মুক্তাঞ্চল: নেপথ্যে শতকোটি টাকার অবৈধ সাম্রাজ্য ও কিশোর গ্যাং সখিপুরে প্রবাসীর পকেটে মা”দ”ক দিয়ে মারধর ও লুটের চেষ্টার অভিযোগ শরীয়তপুরে সখিপুর থানায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে চরভয়রা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৭৪.৪৪ শতাংশ বিদ্যুৎহীন দুর্ভোগে ময়মনসিংহ ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে? পুলিশকে থাপ্পড় দিয়ে গ্রেপ্তার কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতারা অবৈধ উচ্ছেদের নামে নারী নির্যাতন

সিদ্ধিরগঞ্জ, প্রতিনিধ / ২৩৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১০ মে) সকাল ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে প্রায় দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদ হওয়া হকারদের বিকল্প স্থানে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ অভিযানের সময় নামধারী বিএনপি নেতা মাসুদ বাঙ্গালী, তার স্ত্রীসহ কয়েকজন নারী-পুরুষ এতে বাধা দেন। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। অভিযোগ রয়েছে, মাসুদ বাঙ্গালী ও তার অনুসারীরা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

এ বিষয়ে যুবদল নেতা জুয়েল রানা বলেন,এই ধরনের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মূলত এটি একটি নিয়মতান্ত্রিক উচ্ছেদ অভিযান ছিল, যেখানে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান সরিয়ে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করাই লক্ষ্য ছিল। কিন্তু কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন‍্য এরা ঘরের সম্মানকে রাস্তায় নামায় দিছে যাতে মিডিয়াতে একটা মব তৈরি করতে পারে

তিনি আরও বলেন, যারা এখানে বাধা দিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ওই অবৈধ দখলদারদের পক্ষে অবস্থান নিয়ে সুবিধা নিচ্ছিল। এখন যখন উচ্ছেদ শুরু হয়েছে, তখনই তারা অপপ্রচার চালানোর চেষ্টা করছে। একটি মহল রাজনৈতিকভাবে আমাদের উদ্যোগকে বিতর্কিত করার জন্য নারীদের সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কোনো কর্মসূচির উদ্দেশ্য কারও সম্মানহানি বা বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়।

বিএনপি নেতারা জানান, সিদ্ধিরগঞ্জ পুল মোড়ে দীর্ঘদিন ধরে সড়ক দখল করে দোকান বসানোর কারণে প্রতিদিন ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছিল। এতে আদমজী ইপিজেডগামী শ্রমিক, চাকরিজীবীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। এমনকি জরুরি রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে গিয়েও দুর্ভোগ পোহাতে হয়। জনদুর্ভোগ কমিয়ে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেন তারা।

অভিযানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, গাজী মনির, রওশন আলী চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন, যুবদল নেতা শহিদুল ইসলাম ভূঁইয়া, মানিক, নূরউদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd