ঢাকা থেকে নিজ গ্রামে ফেরার পথে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তুহিন কবিরাজ নামের এক তরুণ। দুর্ঘটনা ঘটার পরপরই ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের পরিচয়: নিহত তুহিন কবিরাজ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার অন্তর্গত নারায়ণপুর ইউনিয়নের ইকরকান্দি গ্রামের বাসিন্দা মো. জাকির কবিরাজের ছেলে।
তরতাজা এই তরুণের আকস্মিক ও অকাল মৃত্যুতে তাঁর পরিবার এবং নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।