• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
​নিষেধাজ্ঞার মুখেও হিজলায় অবাধে মা ইলিশ শিকার: নেপথ্যে ওসি-কোস্টগার্ডের যৌথ ঘুষ বাণিজ্য ও বিএনপি নেতা জাকির মাঝি সরকারি বরাদ্দ নেই, প্রতিশ্রুতি রক্ষায় নিজের টাকায় চার মন্দির সংস্কার করলেন এমপি কিরন চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন অনুষ্ঠিত সখিপুরের ডিএমখালীতে রাসেদ ছৈয়ালের সমর্থকদের ঢল সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ও আধিপত্যের দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা, প্রধান আসামি আরিফসহ গ্রেপ্তার ৬ ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু মেট্রোপলিটিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা কট বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার নারায়নগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৫

রূপগঞ্জে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে হয়রানীর অভিযোগ

অনলাইন ডেস্ক / ৩৬৯ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে অতিরিক্ত অর্থ আদায় করে হয়রানীর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশীদ। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

জানা গেছে, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের সময় সরকারি ফি ২৪৩৫ টাকা থাকলেও চাপ প্রয়োগ করে শিক্ষার্থীদের কোচিং ফির নামে ৪ হাজার টাকার বেশি আদায় করা হয়েছে। কোচিং ফির টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নিলেও শিক্ষার্থীদের কোচিং করানো হয় শুধু নামে। এসএসসি পরীক্ষা ঘনিয়ে আসলে স্কুল কর্তৃপক্ষ আবারো শিক্ষার্থীদের কাছ থেকে ১৮০০ টাকা করে দাবি করতে থাকে। আর একবার কোচিংয়ের জন্য টাকা দেওয়ার পর আবারো কোচিং ফি নেওয়ার জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এদিকে কেউ কেউ দাবি করেছেন, নির্ধারিত অর্থ প্রদান না করলে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ প্রয়োগ করা হচ্ছে এবং তাদের পরীক্ষার প্রস্তুতিতে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।

একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের সন্তানদের ভালো ফলাফলের আশ্বাস দিয়ে কোচিংয়ে বাধ্য করে কোচিং ফি একবার নেওয়া হয়েছে। কোচিং কয়েকদিন করিয়ে আবারো কোচিং ফি চাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু কোচিং ফি অস্বাভাবিকভাবে বেশি, যা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য বহন করা কঠিন।”

কয়েকজন শিক্ষার্থীও একই ধরনের অভিযোগ করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, কোচিং ক্লাসে উপস্থিত না থাকলে বা নির্ধারিত অর্থ পরিশোধে দেরি হলে শিক্ষকদের কাছ থেকে বিরূপ আচরণের শিকার হতে হচ্ছে।

এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীরা।

শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এবং শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল কবীর বলেন, আমি এখন আছি আপনার সাথে পরে কথা বলবো।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরে আলম সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায় হলে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd