• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
​নিষেধাজ্ঞার মুখেও হিজলায় অবাধে মা ইলিশ শিকার: নেপথ্যে ওসি-কোস্টগার্ডের যৌথ ঘুষ বাণিজ্য ও বিএনপি নেতা জাকির মাঝি সরকারি বরাদ্দ নেই, প্রতিশ্রুতি রক্ষায় নিজের টাকায় চার মন্দির সংস্কার করলেন এমপি কিরন চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন অনুষ্ঠিত সখিপুরের ডিএমখালীতে রাসেদ ছৈয়ালের সমর্থকদের ঢল সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ও আধিপত্যের দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা, প্রধান আসামি আরিফসহ গ্রেপ্তার ৬ ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু মেট্রোপলিটিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা কট বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার নারায়নগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৫

মনোহরদীতে নববর্ষ ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ আঃ কুদ্দুস ,মনোহরদী (নরসিংদী) প্রতিনিধ / ৩৮৫ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

আসন্ন পহেলা বৈশাখ উদযাপনকে সামনে রেখে মনোহরদী উপজেলা পরিষদে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান (ইউএনও)।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সবাই মিলিতভাবে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে করণীয় বিষয়ে আলোচনা করেন।
সভায় বক্তব্য রাখেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুর ইসলাম। তিনি বলেন, বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনোহরদী থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
তিনি আরও জানান, নববর্ষ উপলক্ষে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে উল্লেখ করে তিনি সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়া, কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে দ্রুত পুলিশকে অবহিত করার জন্যও সবার প্রতি অনুরোধ জানান।
প্রস্তুতিমূলক সভা আর ও উপস্খিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন ও মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন সম্ভব। এজন্য প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd