• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
​নিষেধাজ্ঞার মুখেও হিজলায় অবাধে মা ইলিশ শিকার: নেপথ্যে ওসি-কোস্টগার্ডের যৌথ ঘুষ বাণিজ্য ও বিএনপি নেতা জাকির মাঝি সরকারি বরাদ্দ নেই, প্রতিশ্রুতি রক্ষায় নিজের টাকায় চার মন্দির সংস্কার করলেন এমপি কিরন চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন অনুষ্ঠিত সখিপুরের ডিএমখালীতে রাসেদ ছৈয়ালের সমর্থকদের ঢল সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ও আধিপত্যের দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা, প্রধান আসামি আরিফসহ গ্রেপ্তার ৬ ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু মেট্রোপলিটিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা কট বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার নারায়নগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৫

গোবিন্দগঞ্জ চৌকি আদালতে আইনজীবীদের নতুন কমিটি গঠন: শহীদুল আহবায়ক, মুন্না সদস্য সচিব

​নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা / ৩৯৪ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

​গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতে সর্বসম্মতিক্রমে আইনজীবী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে আইনজীবী সমিতি কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে এই নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।
​সভায় উপস্থিত আইনজীবীদের সমর্থনে সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট শহীদুল ইসলাম চৌধুরীকে আহবায়ক এবং এ্যাডভোকেট কাজী হাসান মাহমুদ চৌধুরী মুন্নাকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
​৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি
​নবগঠিত এই ৭ সদস্যের আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
​এ্যাডভোকেট ফয়জুল আলম রনন
​এ্যাডভোকেট রাশেদুল ইসলাম তালুকদার (রাসেল)
​এ্যাডভোকেট পারভীন সুলতানা
​এ্যাডভোকেট মাহফুজার রহমান সাগর
​এ্যাডভোকেট রেজোয়ানুল আরেফিন কনক
​
​সাধারণ সভায় উপস্থিত আইনজীবীরা পেশাগত মান উন্নয়ন এবং আদালতের কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
​
​নতুন এই কমিটিকে স্বাগত জানিয়েছেন গোবিন্দগঞ্জ চৌকি আদালতে কর্মরত আইনজীবী সহকারী এবং আইনজীবী সমিতি কার্যালয়ের সকল অফিস সহকারী ও কর্মচারীবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, নতুন এই যোগ্য নেতৃত্বের হাত ধরে সমিতির ভবিষ্যৎ কার্যক্রম আরও সুসংগঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd