• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সখিপুরে নদীতে ডুবে যাওয়া ফারিয়ার দুই দিন পর লাশ উদ্ধার হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি । ফতুল্লায় তিন এসআইয়ের বিরুদ্ধে সত্তুর লাখ টাকা হাতিয়ে নেওয়া ও গুলি করার বিস্ফোরক অভিযোগ: পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন চিকিৎসার অর্থ জোগাতে অবৈধ গ্যাস সংযোগে মোখলেস। ছেলে ভুয়া জুলাই যোদ্ধা, এনসিপির নাম ব্যবহার করে বিতর্কে প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে চাষাড়ায় শাকিল-জাহিদের মাদকের মুক্তাঞ্চল: নেপথ্যে শতকোটি টাকার অবৈধ সাম্রাজ্য ও কিশোর গ্যাং সখিপুরে প্রবাসীর পকেটে মা”দ”ক দিয়ে মারধর ও লুটের চেষ্টার অভিযোগ শরীয়তপুরে সখিপুর থানায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে চরভয়রা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৭৪.৪৪ শতাংশ বিদ্যুৎহীন দুর্ভোগে ময়মনসিংহ ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে? পুলিশকে থাপ্পড় দিয়ে গ্রেপ্তার কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট

সাতক্ষীরায় কোস্টগার্ডের অভিযান: অপহৃত ৩ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক ২

অনলাইন ডেস্ক / ৩২৮ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সুন্দরবন ও এর আশপাশের এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে দস্যুদের হাতে জিম্মি হওয়া তিন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। একইসঙ্গে অপর একটি অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ‘ছোট জাহাঙ্গীর বাহিনী’র দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সাতক্ষীরায় অপহৃত তিন জেলে উদ্ধার বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ মার্চ সুন্দরবনের শ্যামনগর থানাধীন হোগলডরা খাল এলাকা থেকে ‘জোনাব বাহিনী’র একদল দস্যু মুক্তিপণের দাবিতে তিন জেলেকে নৌকাসহ জিম্মি করে। এই গোপন তথ্যের ভিত্তিতে ১ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে কোস্টগার্ডের হলদেবুনিয়া এবং কৈখালী স্টেশনের সদস্যরা ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে জিম্মিদশা থেকে তিন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন— সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা ইনতাজ (৫০), মোশাররফ (৪২) এবং আনিস (৪৫)। এ সময় দস্যুদের ব্যবহৃত একটি নৌকার পাশাপাশি ২ রাউন্ড তাজা কার্তুজ, ১টি ফাঁকা কার্তুজ, ৩টি ওয়াকিটকি চার্জার, ৩টি মোবাইল ব্যাটারি ও একটি কুড়াল জব্দ করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।

খুলনায় অস্ত্রসহ ডাকাত আটক ও আস্তানা ধ্বংস অন্যদিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টার দিকে খুলনার দাকোপ থানার বাইনতলা খাল সংলগ্ন এলাকায় কোস্টগার্ড বেইস মোংলা এবং নলিয়ান আউটপোস্ট যৌথভাবে আরেকটি বিশেষ অভিযান চালায়। সেখানে কুখ্যাত ‘ছোট জাহাঙ্গীর বাহিনী’র সদস্যরা অবস্থান করছিল।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের ভেতর পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে দুজনকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড। আটককৃতরা হলেন— বাগেরহাটের শরণখোলার সোহাগ হাওলাদার (৩৫) ও খুলনার পাইকগাছার বাবুল সানা (৪২)।

এই অভিযানে দস্যুদের আস্তানা ধ্বংস করার পাশাপাশি তাদের কাছ থেকে বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে:

  • ২টি একনলা বন্দুক

  • ২৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫টি ফাঁকা কার্তুজ

  • ৫ পিস ইয়াবা ট্যাবলেট

  • নগদ ১,১০০ টাকা

আটককৃত এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত বলে কোস্টগার্ড জানিয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd