• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সখিপুরে নদীতে ডুবে যাওয়া ফারিয়ার দুই দিন পর লাশ উদ্ধার হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি । ফতুল্লায় তিন এসআইয়ের বিরুদ্ধে সত্তুর লাখ টাকা হাতিয়ে নেওয়া ও গুলি করার বিস্ফোরক অভিযোগ: পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন চিকিৎসার অর্থ জোগাতে অবৈধ গ্যাস সংযোগে মোখলেস। ছেলে ভুয়া জুলাই যোদ্ধা, এনসিপির নাম ব্যবহার করে বিতর্কে প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে চাষাড়ায় শাকিল-জাহিদের মাদকের মুক্তাঞ্চল: নেপথ্যে শতকোটি টাকার অবৈধ সাম্রাজ্য ও কিশোর গ্যাং সখিপুরে প্রবাসীর পকেটে মা”দ”ক দিয়ে মারধর ও লুটের চেষ্টার অভিযোগ শরীয়তপুরে সখিপুর থানায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে চরভয়রা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৭৪.৪৪ শতাংশ বিদ্যুৎহীন দুর্ভোগে ময়মনসিংহ ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে? পুলিশকে থাপ্পড় দিয়ে গ্রেপ্তার কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট

দোকান ও শপিংমলের সময়সূচি পরিবর্তনে মালিক সমিতির প্রস্তাব

অনলাইন ডেস্ক / ৩৬৩ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধের নির্দেশ দিয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নতুন সময়সূচি নির্ধারণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি বিনীত আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

মালিক সমিতির প্রস্তাবিত সময়সূচি শুক্রবার (৩ মার্চ) সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের যৌথ স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই প্রস্তাব দেওয়া হয়। তাদের প্রস্তাবিত সময়সূচি হলো:

  • দোকান খোলার সময়: সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা।

  • দোকান বন্ধের সময়: সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা।

দাবির পেছনের কারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সমিতির স্ট্যান্ডিং কমিটির একটি জরুরি ভার্চুয়াল সভায় ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এই প্রস্তাবের সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যবসায়ীদের দাবি, সন্ধ্যা ৬টায় দোকানপাট বন্ধ হয়ে গেলে প্রায় ৭০ লাখ দোকান মালিক এবং এসব প্রতিষ্ঠানে কর্মরত আড়াই কোটি কর্মচারীর জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়বে।

তাই এই বিশাল জনগোষ্ঠীর আয়ের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে ঢাকাসহ সারা দেশে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার বিশেষ অনুমতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে সমিতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd