• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সখিপুরে নদীতে ডুবে যাওয়া ফারিয়ার দুই দিন পর লাশ উদ্ধার হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি । ফতুল্লায় তিন এসআইয়ের বিরুদ্ধে সত্তুর লাখ টাকা হাতিয়ে নেওয়া ও গুলি করার বিস্ফোরক অভিযোগ: পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন চিকিৎসার অর্থ জোগাতে অবৈধ গ্যাস সংযোগে মোখলেস। ছেলে ভুয়া জুলাই যোদ্ধা, এনসিপির নাম ব্যবহার করে বিতর্কে প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে চাষাড়ায় শাকিল-জাহিদের মাদকের মুক্তাঞ্চল: নেপথ্যে শতকোটি টাকার অবৈধ সাম্রাজ্য ও কিশোর গ্যাং সখিপুরে প্রবাসীর পকেটে মা”দ”ক দিয়ে মারধর ও লুটের চেষ্টার অভিযোগ শরীয়তপুরে সখিপুর থানায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে চরভয়রা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৭৪.৪৪ শতাংশ বিদ্যুৎহীন দুর্ভোগে ময়মনসিংহ ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে? পুলিশকে থাপ্পড় দিয়ে গ্রেপ্তার কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট

শরীফ ওসমান হাদি হত্যা: সাবেক কাউন্সিলর তাইজুলের পাসপোর্ট ব্লকের নির্দেশ

অনলাইন ডেস্ক / ৩৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরীর (বাপ্পী) দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ তার পাসপোর্ট ব্লক বা অবরুদ্ধ করার নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগ সিআইডির পরিদর্শক মো. সোহেল রানা পাসপোর্ট ব্লকের এই আবেদনটি করেন। আবেদনে বলা হয়, গত ৫ মার্চ রাজধানীর পল্লবী থানায় তাইজুলের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে একটি মামলা দায়ের করা হয়। তদন্তে তার বিরুদ্ধে অবৈধ ইটভাটা স্থাপন, চাঁদাবাজি, জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে ২ কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৮৫১ টাকা অবৈধভাবে উপার্জনের প্রমাণ পাওয়া গেছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত তাইজুল বর্তমানে পলাতক আছেন। তিনি যেন আইনি ব্যবস্থা এড়ানোর জন্য কোনোভাবেই বিদেশে পালিয়ে যেতে না পারেন, তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পাসপোর্ট ব্লক করা এবং ইমিগ্রেশন পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া অত্যন্ত জরুরি।

হাদি হত্যাকাণ্ডে সম্পৃক্ততা উল্লেখ্য, গত ৬ জানুয়ারি শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চার্জশিট জমার দিন ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছিলেন, শরীফ ওসমান বিন হাদি একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা করেছিলেন। মূলত এই রাজনৈতিক বিরোধের জেরেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এই কাউন্সিলরের প্রত্যক্ষ পরিকল্পনা ও নির্দেশে হাদিকে গুলি করে হত্যা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd