• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শীতলক্ষ্যায় গোসল করতে নেমে বাল্কহেডের ধাক্কায় কিশোরের মর্মান্তিক মৃত্যু: নবীগঞ্জে শোকের ছায়া শরীয়তপুরের ভেদরগঞ্জে এসএসসি ফল প্রকাশের আগেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল পরীক্ষার্থীর প্রাণ বন্দর আমিরাবাদে মাদকের রমরমা ব্যবসা শনির আখড়ায় কলেজছাত্র মিনহাজ হত্যা: বিচারের বাণী কি নিভৃতে কাঁদবে? নেপথ্যে কোটি টাকার মিশন ও প্রভাবশালী মহলের ‘ছাতা’! ক্লাস চলাকালীন এমপি আজহারুল ইসলাম মান্নানের অপেক্ষায় কাদাপানিতে বসে শিক্ষার্থীরা, ক্ষোভ অভিভাবকদের জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণে লালমাইয়ে আলোচনা সভা শাহজালাল (রহ.) মাজারে অনৈসলামিক কর্মকাণ্ডের অভিযোগ: ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসল্লিরা নারায়ণগঞ্জে থানা চত্বরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা আসামির যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত রাখা প্রায় ১৪ হাজার লিটার ডিজেল জব্দ

অনলাইন ডেস্ক / ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ হাজার ৯৮০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। বুধবার রাতভর একাধিক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ সময় অবৈধ মজুতের দায়ে জড়িত ব্যক্তিদের আর্থিক জরিমানার পাশাপাশি বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অভিযানের বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে প্রথম অভিযানটি পরিচালিত হয়। সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেঘনা ডিপোর ঈদগাহের কাছাকাছি স্থানে চালানো এই অভিযানে অবৈধভাবে মজুত করে রাখা ৯ হাজার ১০০ লিটার ডিজেল উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে জেলার অন্যান্য স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে বাকি ডিজেল জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd