• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সখিপুরে নদীতে ডুবে যাওয়া ফারিয়ার দুই দিন পর লাশ উদ্ধার হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি । ফতুল্লায় তিন এসআইয়ের বিরুদ্ধে সত্তুর লাখ টাকা হাতিয়ে নেওয়া ও গুলি করার বিস্ফোরক অভিযোগ: পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন চিকিৎসার অর্থ জোগাতে অবৈধ গ্যাস সংযোগে মোখলেস। ছেলে ভুয়া জুলাই যোদ্ধা, এনসিপির নাম ব্যবহার করে বিতর্কে প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে চাষাড়ায় শাকিল-জাহিদের মাদকের মুক্তাঞ্চল: নেপথ্যে শতকোটি টাকার অবৈধ সাম্রাজ্য ও কিশোর গ্যাং সখিপুরে প্রবাসীর পকেটে মা”দ”ক দিয়ে মারধর ও লুটের চেষ্টার অভিযোগ শরীয়তপুরে সখিপুর থানায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে চরভয়রা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৭৪.৪৪ শতাংশ বিদ্যুৎহীন দুর্ভোগে ময়মনসিংহ ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে? পুলিশকে থাপ্পড় দিয়ে গ্রেপ্তার কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট

হাজীগঞ্জে প্রকাশ্যে জমে উঠেছে ইয়াবা ব্যবসা: প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

অনলাইন ডেস্ক / ১৩৬ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ পেপার মিল এলাকা ও পাঠানতলী ঈদগাহর সামনে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে জমে উঠেছে মাদক ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, “জীবন” নামের এক ব্যক্তি প্রকাশ্যেই ইয়াবা ব্যবসা পরিচালনা করছে এবং তার নেতৃত্বে এলাকায় গড়ে উঠেছে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন আনুমানিক ২০০০ থেকে ২৫০০ পিস ইয়াবা এই চক্রের মাধ্যমে বিক্রি হয়, যার বাজার মূল্য প্রায় ৬ থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। এতে করে এলাকার তরুণ সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, জীবন হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি। ইয়াবা ব্যবসার আড়ালে সে একটি সংগঠিত সিন্ডিকেট গড়ে তুলেছে, যা এলাকায় সুফিয়ান সিন্ডিকেট নামে পরিচিত। এই চক্রের সদস্যরা দেশীয় ও বিদেশি অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় তাদের মাদক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, কেউ যদি এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ বা বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং অনেক ক্ষেত্রে মারধরের ঘটনাও ঘটে। ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd