• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিদ্যুৎ এর শর্ট সার্কিটে হয়ে যুবকের মৃত্যু মেয়েদের গোলাপি রঙ প্রীতি এবং ঈদে ‘গোলাপি গরু’র খোঁজ: মনস্তত্ত্ব নাকি ভাইরাল ট্রেন্ড? সখীপুর বাজারে সরকারি সড়ক দখল করে নির্মাণসামগ্রী: ঈদ যাত্রায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ শম্ভুগঞ্জ জুট মিল পুনঃসচলের উদ্যোগ: সরেজমিনে পরিদর্শনে পাট প্রতিমন্ত্রী সখিপুর বালার বাজারে সরকারি ভূমি উদ্ধার ময়মনসিংহে প্রতিবন্ধী মারজানের পরিবারের পাশে ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নড়িয়ার বালু উত্তোলন যেন কালো জাদু ঈদের মুখে হাসলেন বৃদ্ধ মানিক কর্মকার: পাশে দাঁড়াল স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ময়মনসিংহ কাশিগঞ্জ অগ্রণী ব্যাংকে ঘুষের রাজত্ব, এক বছরেও মেলেনি সেবা: ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগী বাবুল ও ছেলে রাব্বি কক্সবাজারে রসনাবিলাসে নতুন মাত্রা: ‘রিকুর হাঁসের মাংস’ এখন আরও বড় পরিসরে!

গাইবান্ধায় সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা / ১১৪ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধা গাইবান্ধা সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নে দীর্ঘ প্রতীক্ষিত একটি সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে ইউনিয়নের মাদ্রাসা মোড় হতে ১ নং ওয়ার্ডের সোনাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই নির্মাণ কাজের ফলক উন্মোচন করা হয়।
​গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আব্দুল করিম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। এ সময় তাঁর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুলফিকার রহমান।
​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জনাব বাবলু মিয়া ও উপ-সহকারী প্রকৌশলী জনাব উজ্জ্বল মিয়া। এছাড়াও ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান পলাশ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “বর্তমান সরকারের উন্নয়ন দর্শনের অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো মজবুত করা হচ্ছে। এই রাস্তাটি পাকাকরণের ফলে অত্র এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে।”
​স্থানীয় বাসিন্দারা জানান, মাদ্রাসা মোড় থেকে সোনাইডাঙ্গা স্কুল পর্যন্ত রাস্তাটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। রাস্তাটির কাজ শুরু হওয়ায় এলাকায় আনন্দের জোয়ার বইছে। যথাযথ মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd