• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সখিপুরে নদীতে ডুবে যাওয়া ফারিয়ার দুই দিন পর লাশ উদ্ধার হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি । ফতুল্লায় তিন এসআইয়ের বিরুদ্ধে সত্তুর লাখ টাকা হাতিয়ে নেওয়া ও গুলি করার বিস্ফোরক অভিযোগ: পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন চিকিৎসার অর্থ জোগাতে অবৈধ গ্যাস সংযোগে মোখলেস। ছেলে ভুয়া জুলাই যোদ্ধা, এনসিপির নাম ব্যবহার করে বিতর্কে প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে চাষাড়ায় শাকিল-জাহিদের মাদকের মুক্তাঞ্চল: নেপথ্যে শতকোটি টাকার অবৈধ সাম্রাজ্য ও কিশোর গ্যাং সখিপুরে প্রবাসীর পকেটে মা”দ”ক দিয়ে মারধর ও লুটের চেষ্টার অভিযোগ শরীয়তপুরে সখিপুর থানায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে চরভয়রা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৭৪.৪৪ শতাংশ বিদ্যুৎহীন দুর্ভোগে ময়মনসিংহ ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে? পুলিশকে থাপ্পড় দিয়ে গ্রেপ্তার কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট

জ্বালানি তেলের দাম বাড়ছে না: গুজব এড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক / ৩২২ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
জ্বালানির দাম বাড়ছে কি না, জানালেন তথ্যমন্ত্রী। ছবি সংগৃহীত

আপাতত দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো চিন্তাভাবনা সরকারের নেই বলে স্পষ্ট জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

মন্ত্রী জোর দিয়ে বলেন, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় এখন পর্যন্ত কোনো জ্বালানি পণ্যের দাম বাড়ানো হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্বার্থান্বেষী মহল এ বিষয়ে নিছক গুজব ছড়িয়ে জনমনে ভীতি সৃষ্টির অপচেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন।

মানুষের অহেতুক আতঙ্ক ও অসচেতনতাকে পুঁজি করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে বলে মন্ত্রী জানান। তবে কোথাও সরকারের সমন্বয়ের অভাব পরিলক্ষিত হলে তা দ্রুত সমাধান করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত মুনাফার আশায় অবৈধভাবে তেল মজুত করলে কোনো লাভ হবে না। বরং যেসব অসাধু ব্যবসায়ী জনদুর্ভোগ সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী। একইসঙ্গে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কেনার জন্যও তিনি দেশবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd