• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
​নিষেধাজ্ঞার মুখেও হিজলায় অবাধে মা ইলিশ শিকার: নেপথ্যে ওসি-কোস্টগার্ডের যৌথ ঘুষ বাণিজ্য ও বিএনপি নেতা জাকির মাঝি সরকারি বরাদ্দ নেই, প্রতিশ্রুতি রক্ষায় নিজের টাকায় চার মন্দির সংস্কার করলেন এমপি কিরন চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন অনুষ্ঠিত সখিপুরের ডিএমখালীতে রাসেদ ছৈয়ালের সমর্থকদের ঢল সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ও আধিপত্যের দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা, প্রধান আসামি আরিফসহ গ্রেপ্তার ৬ ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু মেট্রোপলিটিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা কট বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার নারায়নগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৫

বিভিন্ন ছেলের সঙ্গে সম্পর্ক, মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন বাবা-মা

Reporter Name / ২১০ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের মা আরিফা ইয়াসমিন সিমাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নিহতের বাবা মো. আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারে অভিযান চলছে।

শনিবার (১১ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, গত ৮ জুলাই রাতে প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়ক থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতর অজ্ঞাত পরিচয়ের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং তদন্ত শুরু করে সদর থানা পুলিশ।

তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পরে তাকে আরফানা হোসেন নির্জনা (১৬) হিসেবে শনাক্ত করে পুলিশ। এ ঘটনায় শুক্রবার (১০ জুলাই) সদর থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের শুরুতে আরিফা ইয়াসমিন সিমা বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন। তার বক্তব্য অনুযায়ী, মেয়ের বিভিন্ন ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। পরে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকার একটি সড়কে ফেলে রেখে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়।

পুলিশ কমিশনার আরও জানান, ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত মাকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের লাঠিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মো. আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd