• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
​নিষেধাজ্ঞার মুখেও হিজলায় অবাধে মা ইলিশ শিকার: নেপথ্যে ওসি-কোস্টগার্ডের যৌথ ঘুষ বাণিজ্য ও বিএনপি নেতা জাকির মাঝি সরকারি বরাদ্দ নেই, প্রতিশ্রুতি রক্ষায় নিজের টাকায় চার মন্দির সংস্কার করলেন এমপি কিরন চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন অনুষ্ঠিত সখিপুরের ডিএমখালীতে রাসেদ ছৈয়ালের সমর্থকদের ঢল সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ও আধিপত্যের দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা, প্রধান আসামি আরিফসহ গ্রেপ্তার ৬ ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু মেট্রোপলিটিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা কট বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার নারায়নগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৫

সখিপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তাজবীর সরদারকে চায় তৃণমূল

‎বিএম সজিব, স্টাফ রিপোর্টার / ৬০৭ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

শরীয়তপুর জেলা, সখিপুর থানা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন তাজবীর সরদার, বর্তমানে তাকে সখিপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় স্থানীয় পর্যায়ে এ দাবি আরও জোরালো হয়ে উঠেছে।
‎
‎তৃণমূল কর্মীরা জানান, তাজবীর সরদার দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং গত ২৪-এর আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন বলে দাবি করেন তারা।
‎
‎তারা আরও জানান, প্রায় ৫ বছর ধরে সখিপুর থানা ছাত্রদলের কোনো পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করে সংগঠনকে গতিশীল করার দাবি জানান তারা।
‎
‎
‎ তৃণমূলের কর্মীরা বলেন, “তাজবীর সরদার সবসময় মাঠে থেকে দলের জন্য কাজ করেছেন। দুঃসময়ে তিনি আমাদের পাশে ছিলেন। এমনকি তিনি হামলা-মামলার শিকার হয়েছেন বহুবার। তার রাজনৈতিক মামলাও রয়েছে। তিনি সব সময় আমাদের খোঁজখবর নিয়েছেন ও সহযোগিতা করেছেন। তাই আমরা তাকে সখিপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই।”
‎
‎তারা আরও বলেন, তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকে দায়িত্ব দিলে সংগঠন আরও শক্তিশালী হবে।
‎এ বিষয়ে তাজবীর সরদারের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন,

“দল যেভাবে দায়িত্ব দেবে, আমি সেভাবেই কাজ করতে প্রস্তুত আছি। আমি আমার দলকে ভালোবাসি। তৃণমূলের ভালোবাসা আমার জন্য অনুপ্রেরণা।”

‎তবে সখিপুর থানা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd