• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
​নিষেধাজ্ঞার মুখেও হিজলায় অবাধে মা ইলিশ শিকার: নেপথ্যে ওসি-কোস্টগার্ডের যৌথ ঘুষ বাণিজ্য ও বিএনপি নেতা জাকির মাঝি সরকারি বরাদ্দ নেই, প্রতিশ্রুতি রক্ষায় নিজের টাকায় চার মন্দির সংস্কার করলেন এমপি কিরন চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন অনুষ্ঠিত সখিপুরের ডিএমখালীতে রাসেদ ছৈয়ালের সমর্থকদের ঢল সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ও আধিপত্যের দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা, প্রধান আসামি আরিফসহ গ্রেপ্তার ৬ ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু মেট্রোপলিটিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা কট বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার নারায়নগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৫

*হাবিব উল্ল্যা ডিগ্রি কলেজে ছাত্রদল এর উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি অনুষ্ঠিত..*

Reporter Name / ১০২ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

_বিএম সজিব
_শরীয়তপুর জেলা প্রতিনিধি_

 

শরীয়তপুরের সখিপুর ঐতিহ্যবাহী হাবিব উল্যা ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে। পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে হাবিব উল্যা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করে।

কর্মসূচিতে কলেজের মূল ফটক, একাডেমি ভবন সংলগ্ন প্রাঙ্গণ ও চারপাশের ক্যাম্পাস এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ।

তিনি বলেন, “ছাত্রদলের এমন প্রশংসনীয় ও জনকল্যাণমূলক কাজের জন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

হাবিব উল্লাহ্ কলেজ শাখা ছাত্রদল যে সুন্দর ও দৃষ্টিনন্দন উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। তাদের এই ইতিবাচক পদক্ষেপ দেখে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে এবং নিজ নিজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।”

কর্মসূচিতে উপস্থিত অন্যান্য শিক্ষকমণ্ডলীও ছাত্রনেতাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শুভকামনা জ্ঞাপন করেন।

এ সময় হাবিব উল্লাহ্ কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, শিক্ষাঙ্গনের পরিবেশ সুন্দর, সুস্থ ও সুশৃঙ্খল রাখা ও সৌন্দর্য বর্ধন করা তাদের মূল লক্ষ্য।

তারা বলেন, “আমাদের ক্যাম্পাসকে কীভাবে পরিচ্ছন্ন ও সেরা হিসেবে গড়ে তোলা যায়, সে লক্ষ্যে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার পরিবেশ রক্ষায় এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ্।”

কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং হাবিব উল্লাহ্ কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd