• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পঞ্চবটিতে যুবলীগ কর্মী রিয়াজ হত্যা: ফতুল্লার লালপুরের বিএনপি নেতা রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পরিবারকে গুম-ধর্ষণের হুমকি সখিপুরে নদীতে ডুবে যাওয়া ফারিয়ার দুই দিন পর লাশ উদ্ধার হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি । ফতুল্লায় তিন এসআইয়ের বিরুদ্ধে সত্তুর লাখ টাকা হাতিয়ে নেওয়া ও গুলি করার বিস্ফোরক অভিযোগ: পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন চিকিৎসার অর্থ জোগাতে অবৈধ গ্যাস সংযোগে মোখলেস। ছেলে ভুয়া জুলাই যোদ্ধা, এনসিপির নাম ব্যবহার করে বিতর্কে প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে চাষাড়ায় শাকিল-জাহিদের মাদকের মুক্তাঞ্চল: নেপথ্যে শতকোটি টাকার অবৈধ সাম্রাজ্য ও কিশোর গ্যাং সখিপুরে প্রবাসীর পকেটে মা”দ”ক দিয়ে মারধর ও লুটের চেষ্টার অভিযোগ শরীয়তপুরে সখিপুর থানায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে চরভয়রা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৭৪.৪৪ শতাংশ বিদ্যুৎহীন দুর্ভোগে ময়মনসিংহ ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

নারায়ণগঞ্জে নবীগঞ্জ এলাকায় সম্বন্ধীর বউকে নিয়ে উধাও যুবক

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বন্দর প্রতিনিধি, নারায়ণগঞ্জ:*ফাহাদ হাসান জিসান

নারায়ণগঞ্জের বন্দর থানার নবীগঞ্জ এলাকার : বরিশাল ব্যাটাগী থানা পিতা:হাবিব গাজী ছেলে :আলী হোসেন মানে এক যুবক একাধিক বিয়েতে লিপ্ত থাকা। এক যুবকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন করে ঘর থেকে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করে অন্য নারীর সাথে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

গতকাল (২৭ জুলাই) অভিযুক্ত যুবক আলী হোসেন স্ত্রীকে বেদম মারধর করে ঘর থেকে নগদ ৫০,০০০ টাকা, দুটি মোবাইল ফোন এবং মূল্যবান স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে চম্পট দেন বলে ভুক্তভোগী নারী নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই তাঁদের সংসারে প্রতিনিয়ত কলহ লেগেই ছিল। ভুক্তভোগী নারী একপর্যায়ে জানতে পারেন, তাঁর স্বামী একাধিক বিয়েতে লিপ্ত এবং ভিন্ন ভিন্ন এলাকায় তথ্য গোপন করে নারীদের সাথে প্রতারণা করে আসছেন। গতকাল পারিবারিক বিতণ্ডার একপর্যায়ে অভিযুক্ত যুবক স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালান। মারধরের পর ঘরে রাখা ৫০ হাজার টাকা, দুটি মোবাইল এবং স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে তিনি সমন্ধির বউকে পালিয়ে নিয়ে যান।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই আড়ালে থেকে একাধিক বিয়ের মতো প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। ওই ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে ভুক্তভোগী নারী বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd