• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শীতলক্ষ্যায় গোসল করতে নেমে বাল্কহেডের ধাক্কায় কিশোরের মর্মান্তিক মৃত্যু: নবীগঞ্জে শোকের ছায়া শরীয়তপুরের ভেদরগঞ্জে এসএসসি ফল প্রকাশের আগেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল পরীক্ষার্থীর প্রাণ বন্দর আমিরাবাদে মাদকের রমরমা ব্যবসা শনির আখড়ায় কলেজছাত্র মিনহাজ হত্যা: বিচারের বাণী কি নিভৃতে কাঁদবে? নেপথ্যে কোটি টাকার মিশন ও প্রভাবশালী মহলের ‘ছাতা’! ক্লাস চলাকালীন এমপি আজহারুল ইসলাম মান্নানের অপেক্ষায় কাদাপানিতে বসে শিক্ষার্থীরা, ক্ষোভ অভিভাবকদের জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণে লালমাইয়ে আলোচনা সভা শাহজালাল (রহ.) মাজারে অনৈসলামিক কর্মকাণ্ডের অভিযোগ: ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসল্লিরা নারায়ণগঞ্জে থানা চত্বরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা আসামির যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

দেওভোগে মাদ্রাসার ঘটনার আগে গোপন ˆবঠক

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

দেওভোগে মাদ্রাসার ঘটনার আগে গোপন ˆবঠক হয়েছিল| শহরের জামতলায় ওই গোপন ˆবঠকে দেওভোগ মাদ্রাসার মুহতামিম আবু তাহের জিহাদীকে ডেকে এনে হারুন অর রশিদকে ছাঁটাইয়ের উস্কানি দেওয়া হয়| সেখানে জিহাদীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় হারুনকে ছাঁটাই করা হলে তারা পক্ষ নিবে| ওই সময়ে হারুনের বিরুদ্ধে ইয়াবা সেবন সহ নানা অভিযোগ তুলে ধরা হয়েছিল|

৮ জুলাই একাধিক ব্যক্তি এ তথ্য জানান| তারা নিজেও সেই গোপন ˆবঠকে উপস্থিত ছিলেন| তবে নিরাপত্তার স্বার্থে কেউ নাম প্রকাশ করতে রাজী হয়নি|

তাঁরা জানান, জামতলায় এক স্থানে রাত ১১টার পর ˆবঠকটি অনুষ্ঠিত হয়| সেখানে নানা আলোচনার এক পর্যায়ে হারুনের বিষয়টি তোলা হয়| এক পর্যায়ে আবু তাহের জিহাদীকে হারুনের ব্যাপারে ক্ষেপিয়ে তোলা হয়|

সবশেষ গত রোববার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়| মাদ্রাসার প্রিন্সিপাল আবু তাহের জিহাদী, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ খোকন সহ কয়েকজনকে মাদ্রাসার ভেতরে অবরুদ্ধ করে রাখে|

ম্যানেজিং কমিটির সদস্য শাহ আব্দুল হালিম বলেন, মুফতি হারুন অর রশিদকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের পর তার অনুসারীরা শিক্ষার্থীদের উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে| একপর্যায়ে প্রিন্সিপাল, সাধারণ সম্পাদক সহ ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্যকে মাদ্রাসার ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়| এসময় মাদ্রাসার ভেতর থেকে বলা হচ্ছিলো জামায়াত তাদের উপড় হামলা করেছে|

আর এই পরিস্থিতির পুরোপুরি সুযোগ নেন বিএনপি নেতারা| জাকির খানের গাড়িতে চড়ে আসতে দেখা যায় বহুল বিতর্কিত হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমানকে| একই সাথে ঘটনাস্থলে যান হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতী মনির হোসেন কাসেমী, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বিএনপি নেতা দিদার খন্দকার সহ আরো অনেকে|

এসময় জাকির খান উপস্থিতির উদ্দেশ্য বক্তব্য রাখেন| সবশেষ আলোচনয় প্রাথমিকভাবে তিন দিনের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ঐকমত্য হয়| সেই সাথে এ বিষেয়ে মহানগর বিএনপির নেতা জাকির খান সমš^য়কের দায়িত্ব পালন করবেন মর্মে জানা যায়|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd