• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শীতলক্ষ্যায় গোসল করতে নেমে বাল্কহেডের ধাক্কায় কিশোরের মর্মান্তিক মৃত্যু: নবীগঞ্জে শোকের ছায়া শরীয়তপুরের ভেদরগঞ্জে এসএসসি ফল প্রকাশের আগেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল পরীক্ষার্থীর প্রাণ বন্দর আমিরাবাদে মাদকের রমরমা ব্যবসা শনির আখড়ায় কলেজছাত্র মিনহাজ হত্যা: বিচারের বাণী কি নিভৃতে কাঁদবে? নেপথ্যে কোটি টাকার মিশন ও প্রভাবশালী মহলের ‘ছাতা’! ক্লাস চলাকালীন এমপি আজহারুল ইসলাম মান্নানের অপেক্ষায় কাদাপানিতে বসে শিক্ষার্থীরা, ক্ষোভ অভিভাবকদের জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণে লালমাইয়ে আলোচনা সভা শাহজালাল (রহ.) মাজারে অনৈসলামিক কর্মকাণ্ডের অভিযোগ: ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসল্লিরা নারায়ণগঞ্জে থানা চত্বরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা আসামির যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

দালালমুক্ত সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসকের আকস্মিক অভিযান

Reporter Name / ৪৮ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

হয়রানি, দালালি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শাখা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা ও রাজস্ব মুন্সিখানা শাখা পরিদর্শন করেন। এ সময় সেবা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাদের সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি অফিস প্রাঙ্গণে কোনো দালাল সক্রিয় রয়েছে কি না তা নিশ্চিত করতে উপস্থিত বিভিন্ন ব্যক্তির কাগজপত্রও যাচাই করেন।

 

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত পরিচালনা করা হবে। কোনো ধরনের দালালি, হয়রানি বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারী জনগণকে দ্রুত, স্বচ্ছ ও নিরবচ্ছিন্ন সেবা দিতে বদ্ধপরিকর। সরকারি সেবা গ্রহণে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই বলেও তিনি উল্লেখ করেন।

 

পরিদর্শনের সময় ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd