মাত্র ৫০০ টাকার জন্য বৃদ্ধাকে খু*ন: ময়মনসিংহে ঘাতক রনি গ্রেপ্তার
অনিক কুমার পাল মৃন্ময়, ময়মনসিংহ জেলা প্রতিনিধ
/ ২৭৫
Time View
Update :
রবিবার, ৩ মে, ২০২৬
Share
ময়মনসিংহ: ময়মনসিংহের পরানগঞ্জের মীরকান্দা পাড়ায় বৃদ্ধা নুরজাহান বেগম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পিবিআই। মাত্র ৫০০ টাকার লোভে প্রতিবেশী যুবক রনি তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
পিবিআই ময়মনসিংহ জেলা শাখা অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, সামান্য কিছু টাকার জন্যই সে এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছে। পুলিশি তদন্তে জানা যায়, রনি ওই বৃদ্ধার পূর্বপরিচিত ছিল এবং চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে ধরা পড়ে যাওয়ায় এই হত্যাকাণ্ড ঘটায়। বর্তমানে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।