অনিক কুমার পাল মৃন্ময়, ময়মনসিংহ জেলা প্রতিনিধ
/ ২৮৯
Time View
Update :
শনিবার, ২ মে, ২০২৬
Share
ময়মনসিংহ নগরীর ২৯ নং ওয়ার্ডের উজান বাড়েরা ও আকুয়া বাইপাস এলাকায় জলাবদ্ধতা নিরসনে সরজমিন পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন। আজ শনিবার দুপুরে তিনি পানিবন্দি এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে প্রশাসক ড্রেনেজ ব্যবস্থার ত্রুটিগুলো চিহ্নিত করেন এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, “জনদুর্ভোগ লাঘবে ড্রেন পরিষ্কার ও সংস্কার কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”
এ সময় সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।