• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিদ্যুৎ এর শর্ট সার্কিটে হয়ে যুবকের মৃত্যু মেয়েদের গোলাপি রঙ প্রীতি এবং ঈদে ‘গোলাপি গরু’র খোঁজ: মনস্তত্ত্ব নাকি ভাইরাল ট্রেন্ড? সখীপুর বাজারে সরকারি সড়ক দখল করে নির্মাণসামগ্রী: ঈদ যাত্রায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ শম্ভুগঞ্জ জুট মিল পুনঃসচলের উদ্যোগ: সরেজমিনে পরিদর্শনে পাট প্রতিমন্ত্রী সখিপুর বালার বাজারে সরকারি ভূমি উদ্ধার ময়মনসিংহে প্রতিবন্ধী মারজানের পরিবারের পাশে ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নড়িয়ার বালু উত্তোলন যেন কালো জাদু ঈদের মুখে হাসলেন বৃদ্ধ মানিক কর্মকার: পাশে দাঁড়াল স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ময়মনসিংহ কাশিগঞ্জ অগ্রণী ব্যাংকে ঘুষের রাজত্ব, এক বছরেও মেলেনি সেবা: ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগী বাবুল ও ছেলে রাব্বি কক্সবাজারে রসনাবিলাসে নতুন মাত্রা: ‘রিকুর হাঁসের মাংস’ এখন আরও বড় পরিসরে!

ময়মনসিংহে চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি ও মাহেন্দ্র চালকদের মানববন্ধন

অনিক কুমার পাল মৃন্ময়, ময়মনসিংহ জেলা প্রতিনিধ / ৫২ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ময়মনসিংহে সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ডে অতিরিক্ত চাঁদা আদায় এবং শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে নগরীর ‘ময়মনসিংহ সিএনজি ও মাহেন্দ্র ড্রাইভার ও কর্মচারীবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক চালক ও শ্রমিক অংশ নেন। মানববন্ধনে চালকরা অভিযোগ করেন, স্ট্যান্ডগুলোতে নিয়মবহির্ভূতভাবে গাড়িপ্রতি অতিরিক্ত ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এই অন্যায্য অর্থ দিতে অস্বীকৃতি জানানোয় চালক রানা ও লাইনম্যান কালনের ওপর ইনসান ও তার সহযোগীরা হামলা চালিয়েছে বলে তারা দাবি করেন। বক্তারা অবিলম্বে অবৈধ চাঁদা আদায় বন্ধ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।অন্যদিকে, অভিযুক্ত ইনসান তার বিরুদ্ধে আনা চাঁদাবাজি ও মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার ভাষ্যমতে, স্ট্যান্ডের শৃঙ্খলা রক্ষার নিয়মিত খরচ ছাড়া কোনো অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে না এবং একটি বিশেষ পক্ষ তাকে সামাজিকভাবে হেয় করতে শ্রমিকদের উসকে দিচ্ছে। এ প্রসঙ্গে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd