• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিদ্যুৎ এর শর্ট সার্কিটে হয়ে যুবকের মৃত্যু মেয়েদের গোলাপি রঙ প্রীতি এবং ঈদে ‘গোলাপি গরু’র খোঁজ: মনস্তত্ত্ব নাকি ভাইরাল ট্রেন্ড? সখীপুর বাজারে সরকারি সড়ক দখল করে নির্মাণসামগ্রী: ঈদ যাত্রায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ শম্ভুগঞ্জ জুট মিল পুনঃসচলের উদ্যোগ: সরেজমিনে পরিদর্শনে পাট প্রতিমন্ত্রী সখিপুর বালার বাজারে সরকারি ভূমি উদ্ধার ময়মনসিংহে প্রতিবন্ধী মারজানের পরিবারের পাশে ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নড়িয়ার বালু উত্তোলন যেন কালো জাদু ঈদের মুখে হাসলেন বৃদ্ধ মানিক কর্মকার: পাশে দাঁড়াল স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ময়মনসিংহ কাশিগঞ্জ অগ্রণী ব্যাংকে ঘুষের রাজত্ব, এক বছরেও মেলেনি সেবা: ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগী বাবুল ও ছেলে রাব্বি কক্সবাজারে রসনাবিলাসে নতুন মাত্রা: ‘রিকুর হাঁসের মাংস’ এখন আরও বড় পরিসরে!

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর ভূঁইগড় এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ

Reporter Name / ৪৭ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

শনিবার (১০ মে) সকাল ৬টা ৫৫ মিনিটে সদর উপজেলার ভূঁইগড় গিরিধারা এলাকায় অবস্থিত মো. শাহজাহান মিয়ার আটতলা ভবনের নিচতলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটের পশ্চিম পাশের কক্ষে থাকা রান্নাঘরসংলগ্ন গ্যাস লাইনের লিকেজ থেকে বন্ধ কক্ষে গ্যাস জমে যায়।”

তিনি আরও বলেন, “সকালে ওই ভাড়াটিয়া সিগারেটের লাইটার জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ধারণা করছি। ওই কক্ষ থেকে আমরা একটি গ্যাস লাইটার পেয়েছি।”

এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, অগ্নিদগ্ধ পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। আহতদের মধ্যে মো. কালাম ৯৫ শতাংশ, তার স্ত্রী সায়মা ৬০ শতাংশ, ছেলে মুন্না ৩০ শতাংশ, মেয়ে মুন্নি ৩৫ শতাংশ ও কথা ৫২ শতাংশ দগ্ধ হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd