শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন চরভাগা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে বিজিবি কার্ডের চাল বিতরণকে কেন্দ্র করে এক ডিলারকে ফেক আইডির মাধ্যমে অপপ্রচার চালিয়ে হেনস্তা করার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে দাবি করে—২৩২টি কার্ডের বিপরীতে ৩০ বস্তা চাল আত্মসাৎ করে বাইরে বিক্রি করা হয়েছে। তবে সরেজমিনে তদন্ত করে এমন কোনো সত্যতা পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও কার্ডধারীদের সঙ্গে কথা বলে জানা যায়, সংশ্লিষ্ট ডিলার নিয়ম অনুযায়ী ২৩২টি কার্ডের বিপরীতে ২৩২ জনের কাছেই সঠিকভাবে চাল বিতরণ করেছেন।
উপকারভোগীরাও জানিয়েছেন, তারা নির্ধারিত পরিমাণ চাল পেয়েছেন।
ডিলারের মালিক মিলন মোল্লা এ বিষয়ে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা ফেক আইডি ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”
তিনি আরও জানান, গত ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত টানা সাত দিন ধরে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। যদি কোনো কার্ডধারী বাদ পড়ে থাকে, তাহলে ব্যক্তিগতভাবে তাদের চালের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, দীর্ঘ সাত দিন ধরে ধারাবাহিকভাবে চাল বিতরণ একটি ব্যতিক্রমী উদ্যোগ, যা ইতিবাচক উদাহরণ হতে পারে।
এদিকে, ফেক আইডির মাধ্যমে অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন