মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে একটি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে তিনি এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
এদিন সকাল সাড়ে ৯টায় তিনি ডাকটিকিটটি অবমুক্ত করেন।
উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।